রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
August 11, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে মাদকের ক্ষতিকর বিষয়ে শ্রেণী বক্তৃতা

Published: August 11, 2026 at 02:11 PM
গোমস্তাপুরে মাদকের ক্ষতিকর বিষয়ে শ্রেণী বক্তৃতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করার জন্য ‘মাদকবিরোধী শ্রেণী বক্তৃতা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রহনপুর ভিশন স্কুলে এই বক্তৃতার আয়োজন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক ও রহনপুর পুনর্ভবা মহানন্দা কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশিদ, সাংবাদিক শাহারিয়া শাহাদাত। এ সময় শিক্ষক, অভিভাবক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্য কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানাটর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক মানবজীবন ও সমাজকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য নষ্ট করে। মেধা ও চিন্তা শক্তিকে পঙ্গু করে, পরিবারে তীব্র অশান্তি ডেকে আনে এবং অপরাধ বাড়িয়ে সমাজকে অস্থিতিশীল করে তোলে। মাদক থেকে দূরে থাকার শপথ নেয়া প্রতিটি তরুণের নৈতিক দায়িত্ব। বিশেষ করে খারাপ সঙ্গ ও কৌতূহল এড়িয়ে চলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও ভালো কাজে মনোযোগী হওয়া এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শেষে শিক্ষার্থীদের মধ্যে কলম, খাতা ও জ্যামিতিক বঙ্ বিতরণ করা হয়।