চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও জিল্লুর রহমান। সভায় বক্তব্য দেন- রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, এনায়েত করিম তোকি ও আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, যুবদল নেতা সাজ্জাদ আলী, জুয়েল আলীসহ অনেকে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন্ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা মাদক, যানজট, দুর্নীতি, অনিয়ম, রাসায়নিক সারের সুষ্ঠু বিতরণসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
চলমান এ সমস্যাগুলো সমাধানে নবাগত ইউএনও জিল্লুর রহমান সবার কাছে সহযোগিতা কামনা করেন।