বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
August 09, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

বিজিবির অভিযানে গোমস্তাপুরে নৌকাসহ বিপুল পরিমাণ পাতার বিড়ি জব্দ

Published: August 09, 2026 at 01:58 PM
বিজিবির অভিযানে গোমস্তাপুরে নৌকাসহ বিপুল পরিমাণ পাতার বিড়ি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে ১৬ বিজিবি। রবিবার ভোররাতে এগুলো জব্দ করা হয়। 

১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, নওগাঁ ব্যাটালিয়নের চাঁড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হেসেনের নেতৃত্বে বড়বিল নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। জব্দকৃত পাতার বিড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।