বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
August 04, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

Published: August 04, 2026 at 02:22 PM
গোমস্তাপুরে ভারতীয় এস্কাফ  সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩২০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল ৮টার দিকে বিভীষন সীমান্তের কাজির মাঠ এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি । 

১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম নেশাজাতীয় এস্কাফ জব্দের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিভীষন বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই বিওপির কমান্ডার হাবিলদার হুমায়ুন কবিরের নেতৃত্বে কাজির মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩২০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, জব্দ করা ভারতীয় এস্কাফ সিরাপ গোমস্তাপুর থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিধীন রয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।