বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
August 03, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন

Published: August 03, 2026 at 02:22 PM
গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা  আনোয়ার হোসেনের  দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গত রবিবার রাত ৮টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজণিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রহনপুর পৌর এলাকার রহমতপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। 

বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা হোসেনের জানাজা সোমবার বেলা সাড়ে ১১টায় রহমতপাড়াস্থ বাগান গোরস্থানে অনুষ্ঠিত হয়। সেখানে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অর্নার প্রদান করেন। পরে তাঁকে ওই গোরস্থানে দাফন করা হয়। 

জানাজায় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ ও মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুলসহ অনেকে।