বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
July 30, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে ভারতীয় নেশাদ্রব্যসহ আটক ১

Published: July 30, 2026 at 02:14 PM
গোমস্তাপুরে  ভারতীয় নেশাদ্রব্যসহ  আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ নুর আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি|) বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রহনপুর পৌর এলাকার হুজরাপুর নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়| 

গ্রেপ্তার ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মিরপুর বড়গাচ্ছি গ্রামের গোলাম মোস্তফার ছেলে| 

আটকের পর তার কাছ থেকে মাদক বহনকারী একটি মোটরসাইকেল ও ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়|

১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম  গ্রেপ্তারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন|

তিনি জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিনের নেতৃত্বে রহনপুর পৌর এলাকার হুজরাপুর নামক স্থানে অভিযান চালিয়ে ভোলাহাট উপজেলার মিরপুর বড়গাচ্ছি গ্রামের গোলাম মোস্তফা ছেলেকে আটক করা হয়| পরে তাকে তল্লাশি করে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও মাদকদ্রব্য বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়|

গ্রেপ্তার নুর আলমসহ মাদকদ্রব্য ও মোটরসাইকেল গোমস্তাপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন| এছাড়া নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি|