চুলের যত্নের খুব সাধারণ একটি রীতি হলো তেল মালিশ| মা-চাচিরা বলেন, তেল মাখলেই চুল ভালো থাকে| আবার কেশচর্চা শিল্পীদের অনেকেই বলেন, চুল মসৃণ রাখার জন্য বেশ কাজে আসে তেল| মাথার ত্বকে তেল মালিশ করলে রক্তসঞ্চালন ভালো হয়| চুলের ফলিকলগুলো অক্সিজেন পায়| ফলে চুলের গোড়া মজবুত হয়| সে জন্য চুলে তেল দেওয়ার সঠিক সময় জানা উচিত| আর এটি মূলত নির্ভর করে চুলের ধরন ও প্রয়োজনের ওপর| তবে আয়ুর্বেদ ও কেশচর্চা বিশেষজ্ঞদের মতে, রাতে হচ্ছে চুলে তেল ম্যাসাজের সবচেয়ে ভালো সময়| বিশেষ করে রাতে হালকা গরম তেল ম্যাসাজ করলে পুষ্টি ভালোভাবে শোষিত হয়|
অন্যদিকে সকালে গোসলের ৪৫ মিনিট বা এক ঘণ্টা আগেও তেল দেওয়া যায়| চুলের পরিচর্চায় তেলের গুরুত্ব অপরিসীম| নারিকেল তেল থেকে আর্গন তেল, আমলকী তেল- একেক রকম তেলের একেক রকম গুণ| তেলে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের রুক্ষ ভাব দূর করে| সেই সঙ্গে চুলের ওপর আর্দ্রতার পরত বজায় রাখতে সাহায্য করে| আর তেলের পরশ থাকলে এলোমেলো চুল আঁচড়ানো সহজ হয়| তেলে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট মাথার ত্বকে পুষ্টি জোগাতেও সাহায্য করে| রাতের বেলা হালকা গরম তেল মাথায় সঠিক কায়দায় মালিশ করলে আরাম পাওয়া যায়| স্নায়ুও শিথিল থাকে| ঘুম ভালো হয়|
তবে তেল মাখতে হবে পরিমিত| অনেকে ভাবেন- প্রচুর তেল মেখে শুইলেই চুল ভালো থাকবে| আসলে তা নয়| তেলে বালিশে থাকা ধুলো আটকে যেতে পারে| তা ছাড়া বেশি তেল মাখলে মাথাও চুলকাতে পারে| অন্যদিকে সকালে গোসলের ঘণ্টাখানেক আগে তেল ম্যাসাজ করলে চুলে ধুলাবালি বসে যাওয়ার ঝুঁকি থাকে না| এ ছাড়া অনেকের মতে, তেল মাখার সময়ে মালিশ করলে উপকার হয়| তেল ˆতলাক্ত পরত ˆতরি করে, যা চুল মসৃণ রাখতে সহায়ক| আবার অনেকে মনে করেন, গোসলের ঘণ্টাখানেক আগে নয়, ১৫ মিনিট আগেই চুলে তেল দিলে ভালো হয়| চুল শুকনো হোক কিংবা ভেজা- তেল লাগানোই যায়| তবে কোন ধরনের তেল ব্যবহার করা হচ্ছে, তা একটি গুরুত্বপূর্ণ বিষয়| যেমন নারিকেল তেল| এটি একটু চটচটে মোটা হয়| শুকনো চুলে এ তেল লাগালেই ভালো| কারণ চুলের পুষ্টিগুণ শুকনো চুলই ভালো শোষণ করতে পারে| তবে পরিষ্কার চুলেই সর্বদা তেল মালিশ করা উচিত বলে মনে করেন কেশচর্চা শিল্পীরা|