শুক্রবার ২৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 24, 2026
July 24, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি

Published: July 24, 2026 at 02:33 PM
গোমস্তাপুরের চাড়ালডাংগা সীমান্তে  ৭জনকে পুশইনের চেষ্টা বিএসএফের : রুখে দিয়েছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে ৭জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ| তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা তা প্রতিহত করেছে| শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চাড়ালডাংগা এলাকায় এ ঘটনা ঘটে| ১৬,বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক ক্ষুদে বার্তায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন| 

বিজিবি জানিয়েছে, নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর এর নিকট দিয়ে ১২ ব্যাটালিয়ন বিএসএফ এর টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষ ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইনের চেষ্টা করে|

ঘটনাটি জানার পর চাড়ালডাংগা বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ৭জনকে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় দেখতে পায়| এসময় বিজিবি সদস্যরা তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদান করেন| তাদেরকে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে|

লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরো জানানম বিজিবি ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে| নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বে সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে| সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি জানান|

উল্লেখ্য, আগেও পুশইনের চেষ্টা করে বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ হয় বিএসএফ|