চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালায় জলবায়ু ঝুঁকি, সম্পদ-সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| সোমবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্মার্ট প্রকল্পের আওতায় ইউনিট-৪-এ এই প্রশিক্ষণের আয়োজন করা হয়|
দিনব্যাপী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন— আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইউসুফ আলী, দেবীনগর দিয়াড় কলেজের প্রভাষক মো. আব্দুস সালাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান ও কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালামসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ|
প্রশিক্ষণে জানানো হয়, সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন পদ্ধতি এবং উত্তম কৃষিচর্চা গ্রহণ করা; জলবায়ু সহনশীল প্রযুক্তি গ্রহণ ও সম্প্রসারণ করা; আমের বহুমুখী মূল্য সংযোজিত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে উৎসাহ প্রদান করা; চক্রাকার অর্থনীতি চর্চা ও প্রসার করা; ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে|