বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
July 13, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে মালবাহী ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতামূলক সভা

Published: July 13, 2026 at 02:35 PM
গোমস্তাপুরে মালবাহী ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশনে সিংগাবাদ (ভারত)-রহনপুর (বাংলাদেশ) ক্রস বর্ডারের লিংকে ভারতীয় রেলওয়ের ফ্রেইট (মালবাহী) ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে| সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়| 

রহনপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী| 

রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক ˆসয়দ আব্দুল মুকিত আপেলের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, রহনপুর রেলওয়ের স্টেশনমাস্টার মির্জা কামরুল ইসলাম, রহনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান, রহনপুর রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ সাইফুল ইসলাম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, রহনপুর পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাসহ অনেকে|

বক্তারা বলেন— ভারতীয় বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে মালবাহী ট্রেনে সিংগাবাদ-রহনপুর রুটে আসার সময় পথিমধ্যে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে| বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক| তাই এলাকার জনসাধারণকে সচেতন করার জন্য এই সভা| 

পর্যায়ক্রমে পাথর নিক্ষেপ এলাকায় পুনরায় জনসচেতনতামূলক সভা এবং জনসাধারণকে সচেতন করাসহ সতর্ক করা হবে বলে সভায় জানানো হয়|