চাঁপাইনবাবগঞ্জে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ| গত সোমবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়|
গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মো. বুলবুল হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২২), কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মো. সেকেন্দার নন্ডলের ছেলে মো. সাইফুল মণ্ডল (৪০), পাবনা জেলার ঈশ^রদী থানার নাইজদিয়া নতুনপাড়ার মো. আব্দুল জলিলের ছেলে মো. মুন্না হাসান (১৯), একই গ্রামের মো. আব্দুর রকিবের ছেলে মো. শান্ত (২৭), একই উপজেলার থানাপাড়া গ্রামের মো. শওকত আলীর ছেলে মো. আসিফ হোসেন (২১) ও একই উপজেলার বড়ইচারা গ্রামের মো. আবু তালেবের ছেলে মো. রতন আলী (৩৫)|
মঙ্গলবার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন|
তিনি আরো জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় মো. আনিসুজ্জামান চিন্টু (৫৫) নামের এক ব্যক্তির বাড়িতে কতিপয় ব্যক্তি গত ৫ জুলাই থেকে আম ব্যবসায়ীর পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে ঘর ভাড়া নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে| এমন সংবাদ প্রাপ্তির সাথে সথে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে ইনচার্জসহ বিপুল সংখ্যক পুলিশ ওই বাড়িতে যায়| সেখানে রাত পৌনে ৮টার দিকে পৌঁছামাত্রই গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে| তবে দেশীয় অস্ত্রশস্ত্রসহ এই ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়| এসময় অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যায়| পরে তাদের হেফাজত থেকে ১টি হলুদ রঙের ২৪ ইঞ্চি বোল্ড কাটার, ১টি কালো রঙের লোহার রড, ১টি লোহার হাতুড়ি, ১টি লোহার পাইপের ˆতরি দুলা, ২টি লোহার ˆতরি হাঁসুয়া জব্দ করা হয়|
তিনি আরো জানান, তাদের ¯^ীকারোক্তি ও দেখানো মতে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা নামক স্থানে রাস্তার ওপর থেকে ৬ জুলাই রাত ১০টার দিকে ডাকাতির কাজে ব্যবহৃত না¤^ারপ্লেটবিহীন নীল ও হলুদ রঙের একটি পিকআপ জব্দ করা হয়|
ওয়াসিম ফিরোজ জানান, গ্রেপ্তারকৃতরা একাধিক ডাকাত গ্রুপের সদস্য ও গ্রুপপ্রধান| তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ অন্যান্য মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে| তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য| জানা যায়, এর আগে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে|
আসামিদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মঙ্গলবার মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে|