বৃষ্টি ঝরছে তো ঝরছেই| একে তো ঈদের ছুটি, তার উপর এমন ঘোর বর্ষা| এমন খিচুড়ি-মাংস খাওয়ার আবহাওয়ায় ছুটি কাটাতে যদিও বেশ লাগছে, কিন্তু বিড়¤^না বাড়ছে ভেজা কাপড় নিয়ে| দিনের পর দিন রোদের দেখা নেই, ফলে ভেজা কাপড় শুকানো যাচ্ছে না| স্যাঁতসেঁতে ও দুর্গন্ধময় হয়ে আছে কাপড়| এমন মেঘ-বৃষ্টির দিনে কাপড় শুকানোর জন্য কী করবেন? জেনে নিন টিপস|
১| পোশাক থেকে পানি বের করুন যতটুকু সম্ভব
পোশাক ধোয়ার পর খুব ভালো করে নিংড়ে নিতে হবে| দুটি তোয়ালের সাহায্যেও বাড়তি পানি শোষণ করে নেওয়া যায় পোশাক থেকে| এজন্য একটি বড় নরম তোয়ালে নীচে রাখুন এবং উপরে ভেজা পোশাক রাখুন| তারপর আরেকটি তোয়ালে উপরে রেখে এক প্রান্ত থেকে শুরু করে তোয়ালে দিয়ে সম্পূর্ণভাবে মুড়ে নিন পোশাক| শক্তভাবে মোচড় দিয়ে নিংড়ে নিন পোশাক| আপনার পোশাকে থাকা অতিরিক্ত পানি টেনে নেবে তোয়ালে| এবার এই আধা শুষ্ক পোশাক বাতাসে মেলে দিন| পরার আগে পাতলা একটি তোয়ালে পোশাকের উপর বিছিয়ে কম তাপে আয়রন করে নিন|
২| স্টিম আয়রনের সাহায্যে
স্টিম আয়রন ব্যবহার করে পোশাক শুকিয়ে নিতে পারেন| তবে এ ক্ষেত্রে কোন ফেব্রিকের পোশাক শুকাচ্ছেন সেটা মাথায় রাখা জরুরি| সুতি, লিলেন, সিল্ক বা জর্জেটের পোশাক ভেদে তাপমাত্রা ঠিক করে নেবেন ইস্ত্রির|
৩| ওয়াশিং মেশিনের ড্রায়ার ব্যবহার করে
ওয়াশিং মেশিন থাকলে ড্রায়ারে দিয়ে অনায়াসে শুকিয়ে নিতে পারবেন কাপড়| ভেজা জিন্স শুকানোর প্রয়োজন হলে আর্দ্রতা শোষণ করার জন্য তোয়ালে ব্যবহার করতে পারেন| এছাড়াও এটি ড্রায়ারের ভেতরের ময়েশ্চার কমাতে সাহায্য করে| ফলে দ্রুত পোশাক শুকায়| আরেকটি পদ্ধতি হচ্ছে ওয়াশারকে স্পিন এবং ড্রেন সাইকেলে সেট করা এবং ড্রায়ারকে উচ্চ তাপে রাখা| দশ মিনিট পরে, কাপড় ড্রায়ারে রাখুন এবং ১৫ মিনিটের জন্য উচ্চ তাপে সেট করুন ড্রায়ার| অতিরিক্ত পানি দূর হবে পোশাক থেকে|
৪| হেয়ার ড্রায়ারের সাহায্যে
কাপড় শুকানোর আরেকটি দ্রুততম উপায় হচ্ছে হেয়ার ড্রায়ার ব্যবহার করা| ভেজা কাপড় ভালো করে নিংড়ে একটি সমতল পৃষ্ঠে রাখুন বা হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন| এরপর জামাকাপড়ের জায়গায় জায়গায় ব্লো-ড্রাই করা শুরু করুন| কোনো জায়গায় বেশিক্ষণ ধরে রাখবেন না হেয়ার ড্রায়ার| এতে অতিরিক্ত তাপের কাপরনে পোশাকের ক্ষতি হতে পারে|
৫| ঘরের ভেতর ঝুলিয়ে দিন ভেজা কাপড়, তবে...
যখন কোনোভাবেই দেখা পাওয়া যায় না সূর্যের, তখন পোশাক শুকানোর জন্য ঘরের বিভিন্ন জায়গায় আমরা কাপড় ঝুলিয়ে দিই| এতে ধীরে ধীরে পোশাক হয়তো শুকিয়ে যায়, কিন্তু ঘরের পরিবেশ হয়ে পড়ে স্যাঁতসেঁতে ও আর্দ্র| এ ক্ষেত্রে ঘরের কোণে স্তুপ করে খবরের কাগজ রেখে দিতে পারেন| ঘরের বাড়তি ময়েশ্চার টেনে নেবে খবরের কাগজ| রাতে বেশিরভাগ সময়ই রুমের ফ্যান অন থাকে| সেক্ষেত্রে ফ্যানের নিচে একটি দড়ি টাঙিয়ে কাপড় মেলে দিন| সারারাত ফ্যানের বাতাসে বেশ শুকিয়ে যাবে| তবে ঘরের একটা দরজা বা জানালা খুলে রাখার চেষ্টা করবেন যেন ঘর স্যাঁতসেঁতে না হয়| দড়িতে ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি পোশাক শুকানোর র্যাকও ব্যবহার করতে পারেন|