চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৮৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মালবাহী ট্রলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি|) রবিবার সকাল ৯টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো জব্দ করা হয়|
১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন|
তিনি আরো জানান, রবিবার সকাল ৯টার দিকে রহনপুর বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন| এসময় গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর বিওপির কমান্ডার আব্দুল মান্নানের নেতৃত্বে খয়রাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়| এ সময় মালিকবিহীন অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ (ফেনসিডিলের বিকল্প মাদকদ্রব্য) ও মালবাহী একটি ট্রলি জব্দ করা হয়| তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি|
অধিনায়ক আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে|
এদিকে আটককৃত ভারতীয় সিরাপ ও ট্রলি গোমস্তাপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন|