রবিবার ০৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: July 05, 2026
July 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার ১৩ জন আটক

Published: July 05, 2026 at 02:44 PM
গোমস্তাপুরে মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার ১৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে| গত শনিবার দিবগত রাত থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়| এদের মধ্যে অবৈধ ভারতীয় গাড়ির যন্ত্রাংশ চুরির মামলায় ৩জন, ২গ্রাম হিরোইনসহ ১জন, ১৯ গ্রাম ˆবদ্যুতিক সিলভারের তারসহ ১জন এবং ৮ জন মাদকসেবী রয়েছেন| ১৩ জন আটকের বিষয়টি গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম নিশ্চিত করেছেন|

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধী দমনে গোমস্তাপুর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে| অভিযানে অবৈধ ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়| তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে| ২ গ্রাম হিরোইনসহ ১ জনকে আটক করা হয়| তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়| এছাড়া ১৯ কেজি ˆবদ্যুতিক সিলভারের তার উদ্ধারসহ ১ জন চোরকে আটকসহ মাদক সেবনকারী ৮ জনকে ৩৪ ধারায় আটক করা হয়েছে| ওসি আরো জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং চুরির সিন্ডিকেট ভেঙে দিতে গোমস্তাপুর থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে| আটককৃত ১৩ আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে|