রবিবার ০৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: July 05, 2026
July 05, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

গোমস্তাপুরে আমবোঝাই ভটভটি উল্টে নিহত ১

Published: July 05, 2026 at 02:43 PM
গোমস্তাপুরে আমবোঝাই ভটভটি উল্টে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নাচোল-আড্ডা সড়কের কোঠাডাঙ্গা এলাকায় আমবোঝাই একটি ভটভটি উল্টে কালাম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন| নিহত ব্যক্তি মুন্সিগঞ্জ জেলা সদরের বিনোদপুর গ্রামের মৃত কেরামত মাতব্বরের ছেলে| 

গত শুক্রবার রাত ৯টার দিকে আড্ডা-নাচোল সড়কের শেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে|

পুলিশ ও স্থানীয়রা জানান, আমবোঝাই একটি ভটভটির পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়| এতে ভটভটির নিচে চাপা পড়ে কালাম নিহত হন| এ ঘটনায় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে| 

গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন|