রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 19, 2026
ভোলাহাট
ভোলাহাট

পূর্ব শত্রুতার জেরে ভোলাহাটে দুইপক্ষের মারামারি একজন নিহত :আহত চারজন

Published: June 19, 2026 at 02:57 PM
পূর্ব শত্রুতার জেরে ভোলাহাটে দুইপক্ষের মারামারি একজন নিহত :আহত চারজন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মারামারিতে আসাদুল হক (৪৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুশরিভুজা বটতলা গ্রামে খোলা মাঠে এ ঘটনা ঘটে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক এই ঘটনা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি মুশরিভুজা বটতলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, ভোলাহাট উপজেলার মুশরিভুজা বটতলা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মো. ইলিয়াস ও ইলিয়াসের ভাই মো. বাবুল ইসলামের সঙ্গে একই গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে আশরাফুল ইসলাম আসকার, তার ভাই আসাদুল ইসলাম ও ফজু আলী, ফজু আলীর ছেলে ইমরান আলীদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এর 

জের ধরে  শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে দুইপক্ষের মধ্যে মারামারি হয়। এতে আসাদুলসহ কয়কজন আহত হয়। তাদেরকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেয়ার পথে ভোলাহাট উপজেলার ফলিমারি এলাকায় আসাদুল মারা যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, কে বা কারা আসাদুল ও তার ভাইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে তিনি জানান। 

এ সব ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ভোলাহাট থানার অফিসার আব্দুল বারিক। তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াজিদ ফরহাদ জানান, এ ঘটনায় মোট ১২ জন আহত হয়ে মেডিকেলে আসে। তিনজন প্রাথমীক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। দুই জন ভর্তি আছে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের মধ্যে আসাদুল রাস্তায় মারা যায়।