বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 17, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিপুল পরিমাণ গাড়ির অবৈধ যন্ত্রাংশ জব্দ, একজন আটক

Published: June 17, 2026 at 03:05 PM
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিপুল পরিমাণ গাড়ির অবৈধ যন্ত্রাংশ জব্দ, একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাড়ির অবৈধ যন্ত্রাংশ জব্দ হয়েছে| এ ঘটনায় সোহেল রানা নামের একজনকে আটক করেছে পুলিশ| 

গত মঙ্গলবার রাতে কানসাটের শাপলা সিনেমা হলসংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়| পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়লাবাড়ী এলাকায় আরো তিনটি গুদামে অভিযান চালিয়ে আরো যন্ত্রাংশ জব্দ করা হয় এবং সোহেলকে আটক করা হয়| মালামালের আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫২ হাজার ৫০০ টাকা| এঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশষ ক্ষমতা আইনের ২৫ বি (১) (বি) ধারায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে| অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন|

এদিকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ প্রথমে কানসাটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ গাড়ির যন্ত্রাংশ জব্দ করে| পরবর্তীতে কয়লাবাড়ী এলাকায় তিনটি গুদামে অভিযান চালিয়ে আরো যন্ত্রাংশ উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়|