চাঁপাইনবাবগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে| বুধবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সদর উপজেলা কৃষি অফিস এই কংগ্রেস আয়োজন করে| অন্যদিকে নাচোলেও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়|
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়|
সদর উপজেলা কৃষি অফিস আয়োজিত কংগ্রেসে বক্তারা বলেন, কৃষিতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা ˆতরিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং বাজার সংযোগ বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে|
বক্তারা বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রান্তিক কৃষকদের মধ্যে আধুনিক ও বিষমুক্ত কৃষিপ্রযুক্তির বিস্তার ঘটাচ্ছে| পার্টনার কংগ্রেসের মাধ্যমে সনাতন পদ্ধতির বদলে কৃষিকে যান্ত্রিকীকরণ ও ˆবজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে| কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং উৎপাদিত পণ্যের সঠিক বাজার মূল্য নিশ্চিত করা হচ্ছে| কম কীটনাশক ব্যবহার করে বিষমুক্ত ফসল উৎপাদন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা এই প্রকল্পের প্রধান কাজ বলে তারা উল্লেখ করেন|
কৃষি কর্মকর্তারা বলেন— এই প্রকল্পের আওতায় দেশব্যাপী বিভিন্ন ফিল্ড স্কুল বা সমবায় গঠনের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর|
বক্তারা চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম নিরাপদ উপায়ে উৎপাদন ও বাজারজাতকরণ, আমের বহুমুখী ব্যবহারের লক্ষে আম সংরক্ষণাগার স্থাপনসহ নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন|
কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান| সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী| বিশেষ অতিথির বক্তব্য দেন পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের মনিটরিং অফিসার আব্দুল লতিফ| সূচনা বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান| কৃষকদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক| কংগ্রেস সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসার কর্মকর্তা আনিসুল হক মাহমুদ|
কংগ্রেসে কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, কৃষক ও স্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন|
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের লক্ষে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে| ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়|
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার সলেহ& আকরামের সভাপতিত্বে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস| সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ|
¯^াগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার সলেহ& আকরাম নিরাপদ ফসল ও ফল উৎপাদনে আধুনিক কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন|
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দাস কৃষকদের আশ্বস্ত করে বলেন, এ অঞ্চলে নিরাপদ ফল ও ফসল উৎপাদনে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত ও প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে|
কংগ্রেসে বক্তারা বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন| তারা জানান, নাচোল উপজেলায় বর্তমানে ৪০০টিরও বেশি গভীর নলকূপ এবং ২০০০ হাজার মতো মিনি নলকূপ রয়েছে| দীর্ঘদিন ধরে এসব নলকূপের সাহায্যে জমিতে অতিরিক্ত সেচ দিয়ে বোরো ধানের চাষ করায় প্রচুর পানির অপচয় হচ্ছে, যা পরিবেশের জন্য বড় হুমকি|
এই সংকট উত্তরণে সুধীসমাজ বোরো ধানের চাষ কমিয়ে ¯^ল্প সেচের আওতায় বেশি লাভজনক ও উচ্চ ফলনশীল ফসল চাষের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন|
এ সময় জানানো হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নদী থেকে পানি খাড়িতে (খাল) নিয়ে এসে এ অঞ্চলের পানির সংকট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে|
কংগ্রেসে ফল বাগানের উদ্যোক্তা রফিকুল ইসলাম তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন| তিনি বলেন, এ অঞ্চলে তিনিই প্রথম বাণিজ্যিকভাবে ফল বাগান শুরু করে ব্যাপক সফলতা পেয়েছেন| বর্তমানে এ অঞ্চলের আম বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে| তাকে দেখে অনেকে বিভিন্ন জাতের আম ফলের বাগান করছেন, এমনকি নিজেদের উদ্যোগে মিনি কোল্ডস্টোরেজও স্থাপন করেছেন| তিনি এ অঞ্চলে নিরাপদ ফল উৎপাদনে কৃষি দপ্তরের আরো জোরালো সহযোগিতা কামনা করেন|
কংগ্রেস উপলক্ষে আয়োজিত তিনটি বিশেষ প্রদর্শনী স্টলে উত্তম কৃষি চর্চা (এঅচ) অনুসরণের মাধ্যমে নাচোলে উৎপাদিত বিভিন্ন ধরনের উচ্চমানের রপ্তানিযোগ্য ফলের প্রদর্শনী করা হয়|
কংগ্রেসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নূসরাত জাহান| উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান| বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিম|
বিশ্বব্যাংক ও ইফাদ’র সহায়তায় আয়োজিত এই পার্টনার কংগ্রেসটি এ অঞ্চলের টেকসই কৃষি ও পানিসাশ্রয়ী চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে অন্যতম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা|