মঙ্গলবার ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
গ্রাম আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে আবারো এক নারীকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা বিশ্ব পরিবেশ দিবস : শিক্ষার্থীদের গাছের চারা দিল প্রয়াস শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম বাস্তবায়নে মেন্টর তৈরি করছে ডিএনসি একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালুর তাগিদ মির্জা ফখরুলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে : তথ্য উপদেষ্টা আদ-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত
Printed on: June 16, 2026
June 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গ্রাম আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

Published: June 16, 2026 at 02:48 PM
গ্রাম আদালত সম্পর্কে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে “সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। 

সভাপতির বক্তব্যে কাঞ্চন কুমার দাস বলেন, প্রচার মানেই প্রসার। গ্রাম আদালত সম্পর্কে সবাইকে জানাতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে শুধু এই প্রজেক্ট চলাকালীন সেটা নিয়ে কাজ করতে হবে, এমনটা কিন্তু না। আমাদেরকে এর কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আমরা যারা বিভিন্ন সেক্টরে কাজ করছি, তাদেরকে এই বিষয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে প্রচারণা বেশি বেশি চালিয়ে যেতে হবে। কারণ এই সমস্যা একদিনে শেষ হবে না; তাই বিভিন্ন লিফলেট, রেডিও মহানন্দার মাধ্যমে গম্ভীরা-পিএসএ সম্প্রচার, অন্যান্য সংস্থার মাধ্যমে উঠান বৈঠক, বায়োস্কোপ বা ভিডিও প্রদর্শনী, বিভিন্ন প্রান্তিক পর্যায়ে বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে, যারা গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম সম্পর্কে অবহিত নয়, তাদের মাঝে এর প্রচারণা অব্যাহত রাখতে হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, গ্রাম আদালতে স্বল্প সময়ে স্বল্প খরচে বিচার পাওয়া যায়। যেটা এখনো প্রত্যন্ত অঞ্চলের মানুষ অনেকেই জানে না। তাই আপনাদের সকলকেই এই বিষয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। এছাড়া নিজ নিজ জায়গা থেকেও সচেতনতা বৃদ্ধির কাজটি অব্যাহত রাখতে হবে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেনÑ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সদর উপজেলা সমন্বয়কারী তাসলিমা খাতুন ও নূরজামান, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের সহকারী স্টেশন ম্যানেজার মো. রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেলা সমন্বয়কারী উত্তম মন্ডল।