বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 16, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিশ্ব পরিবেশ দিবস : শিক্ষার্থীদের গাছের চারা দিল প্রয়াস

Published: June 16, 2026 at 02:42 PM
বিশ্ব পরিবেশ দিবস : শিক্ষার্থীদের গাছের চারা  দিল প্রয়াস

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অব্যাহত রেখেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। ‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে সদর উপজেলার ১৪৭নং নাধাইকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট (ইসিসিসিপি)-ড্রাউট প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হচ্ছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল আলমসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড্রাউট প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। 

আলোচনা সভা শেষে ১০১ জনের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, গত ১০ জুন জেলাশহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ের ২০৫ জন শিক্ষার্থীর মধ্যে ও গত সোমবার সদর উপজেলার ২৬নং বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৮ জনের প্রত্যেককে ৫টি করে গাছের চারা প্রদান করা হয়।