বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

আমভিত্তিক অর্থনীতি ও ইপিজেড প্রতিষ্ঠার দাবি : প্রস্তাবিত বাজেটকে স্বাগত চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের

Published: June 15, 2026 at 02:32 PM
আমভিত্তিক অর্থনীতি ও  ইপিজেড প্রতিষ্ঠার দাবি : প্রস্তাবিত বাজেটকে স্বাগত চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের

আমভিত্তিক অর্থনীতি ও রপ্তানি সম্ভাবনাকে আরো বিকশিত করতে চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন এবং আমশিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি| এছাড়াও সোনামসজিদ স্থলবন্দর ও রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর ঘোষণার দাবিও জানানো হয়েছে| 

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বিষয়ে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এই দাবি জানান| 

একই সঙ্গে তিনি এবারের জাতীয় বাজেটকে ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য সহায়ক হিসেবে অভিহিত করে বলেছেন, এই বাজেট জনবান্ধব বাজেট| 

সোমবার দুপুরে চেম্বারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়|

চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ প্রস্তাবিত বাজেটের ওপর সংগঠনের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি কৃষি ও আমশিল্পনির্ভর| তাই জেলার আমনুরা এলাকায় কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন করা হলে আমসহ কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রপ্তানি বৃদ্ধি পাবে| এর ফলে স্থানীয়ভাবে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে|

ওয়াহেদ আরো বলেন, বরেন্দ্র অঞ্চলের আমচাষিদের স্বার্থে আধুনিক হিমাগার স্থাপন, কৃষিপণ্য রপ্তানিতে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং রাজশাহী বিভাগে আন্তর্জাতিকমানের উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরি স্থাপন জরুরি| এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের আম রপ্তানি আরো সম্প্রসারিত হবে এবং কৃষক ন্যায্যমূল্য পাবেন|

চে¤^ারের সভাপতি প্রস্তাবিত বাজেটে ফ্রুট ব্যাগিং শিল্পে শুল্ক কমানোর সিদ্ধান্তকে ¯^াগত জানিয়ে বলেন, এটি নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে| 

এছাড়া সোনামসজিদ স্থলবন্দরে বন্ধ থাকা পণ্য আমদানি পুনরায় চালু এবং বন্দরে বেনাপোলের মতো পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়ে আব্দুল ওয়াহেদ বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও রপ্তানি খাত নতুন গতি পাবে| এসময় তিনি সোনামসজিদ ও রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে ঘোষণার দাবিও জানান| 

সভায় চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলামসহ সংগঠনের অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন|