বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

Published: June 15, 2026 at 02:30 PM
গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

স্থানীয় পর্যায়ে সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্য বাস্তবায়নে গ্রাম আদালতগুলোকে সক্রিয় করা হচ্ছে| তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে| 

সকাল থেকে শহরের হর্টিকালচার সেন্টারের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|  

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন|

এতে প্রধান অতিথি  ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ|

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির একটি কার্যকর মাধ্যম| এই আদালতের এখতিয়ারভুক্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা যায়| তিনি সেবার পরিধি বৃদ্ধি এবং জনসচেতনতা ˆতরির ওপর জোর দেন| 

জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে সাধারণ মানুষের আইনি সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান| 

প্রশিক্ষণ কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ ও সেবা প্রদানের বিভিন্ন দিক, মামলার গ্রহণযোগ্যতা, গ্রাম আদালত আইন-২০০৬, সংশোধিত আইন-২০২৪ এবং গ্রাম আদালত বিধিমালা-২০১৬ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়|

প্রশিক্ষণে সূচনা বক্তব্য দেন— বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের জেলা ম্যানেজার মো. শফিকুল ইসলাম| উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব|