বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 15, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিশ্ব পরিবেশ দিবস : প্রয়াসের গাছের চারা বিতরণ অব্যাহত

Published: June 15, 2026 at 02:29 PM
বিশ্ব পরিবেশ দিবস : প্রয়াসের গাছের  চারা বিতরণ  অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি| ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’— এই প্রতিপাদ্যে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২৬নং বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়| 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসিপি)-ড্রাউট প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হচ্ছে| এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসা. রওশন আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার| তিনি তার বক্তব্যে বলেন, আমরা এখনো মানসম্মত শিক্ষা থেকে পিছিয়ে আছি| যার কারণে আমরা গাছের যে মাহাত্ম্য সেটা বুছতে পারি না| এটা ভুলে গেছি যে, গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়| তিনি বলেন, মানবসৃষ্ট কার্যকলাপের কারণে এটা বিনষ্ট হচ্ছে| গাছ কমে যাচ্ছে, বৃষ্টিও কমে যাচ্ছে| আর তাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে| তিনি আরো বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়| কিন্তু সেই গাছই আমরা কেটে ফেলছি| পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধির সাথে সাথে, আমাদের দেশেরও উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে| তাই প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে গাছ না কেটে, গাছ লাগিয়ে সবুজায়ন বাড়াতে হবে| আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে| 

উপস্থিত সবার প্রতি অনুরোধ জানিয়ে পঙ্কজ কুমার সরকার বলেন, আজকে যেসব গাছের চারা আপনাদের দেয়া হচ্ছে, সেগুলো রোপণের পর যত্ন নিবেন, যাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে| 

এসময় আরো উপস্থিত ছিলেন— বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদা সুলতানা, ড্রাউট প্রকল্পের সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকাসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ| 

আলোচনা সভা শেষে ১৭৮ জনের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন প্রজাতির মোট ৮৯০টি চারা বিতরণ করেন অতিথিবৃন্দ|

উল্লেখ্য, গত ১০ জুন জেলাশহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ের ২০৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয় ।