বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 15, 2026
লাইফস্টাইল
লাইফস্টাইল

প্রতিদিনের গোসলেই মিলবে মানসিক শান্তি

Published: June 15, 2026 at 10:01 AM
প্রতিদিনের গোসলেই মিলবে মানসিক শান্তি

গোসলকে আমরা সাধারণত শুধু শরীর পরিষ্কার করার একটি দৈনন্দিন অভ্যাস হিসেবে দেখি| কিন্তু বাস্তবে গোসল শুধু পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের সঙ্গেও বেশ গভীর সম্পর্ক রয়েছে| আধুনিক লাইফস্টাইল, ব্যস্ততা, মানসিক চাপ ও উদ্বেগের এই সময়ে গোসল হতে পারে এক ধরনের প্রাকৃতিক থেরাপি, যা মনকে শান্ত করে এবং শরীরকে সতেজ রাখে| আসুন জেনে নেওয়া যাক গোসল মানসিক স্বাস্থ্যে কীভাবে উপকার করে-


মনে প্রশান্তি তৈরি করে

প্রতিদিনের কাজের চাপ, পড়াশোনা, অফিস বা পারিবারিক দায়িত্বের কারণে আমাদের মস্তিষ্কে এক ধরনের মানসিক ক্লান্তি ˆতরি হয়| এই ক্লান্তি দূর করতে শুধু বিশ্রাম যথেষ্ট নয়, প্রয়োজন এমন একটি অভ্যাস যা শরীর ও মন দুটাকেই সতেজ করে| গোসল ঠিক সেই কাজটিই করে| গরম বা ঠান্ডা পানির সংস্পর্শে শরীরের স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, রক্তসঞ্চালন বাড়ে এবং মস্তিষ্কে এক ধরনের প্রশান্তির অনুভূতি ˆতরি হয়| বিশেষ করে দিনের শুরুতে বা ক্লান্তিকর কাজের পর গোসল করলে মানসিক চাপ অনেকটাই কমে যায়|


স্ট্রেস কমাতে গোসলের ভূমিকা

গোসলের সময় পানি শরীরে পড়ার অনুভূতি মস্তিষ্কে রিল্যাক্সেশন রেসপন্স তৈরি করে| এতে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমে যায়| ফলে মন শান্ত হয় এবং উদ্বেগ কমে আসে| অনেকেই লক্ষ্য করেন, চাপের মধ্যে থাকলে গোসল করার পর মন অনেক হালকা লাগে| এর কারণ হলো পানি শরীরের পেশি শিথিল করে এবং মানসিক উত্তেজনা কমিয়ে দেয়| তাই গোসলকে শুধু একটি রুটিন কাজ না ভেবে এক ধরনের থেরাপি হিসেবে দেখা যেতে পারে|


গোসল ও ঘুমের সম্পর্ক

নিয়মিত গোসল ঘুমের মান উন্নত করতেও সাহায্য করে| বিশেষ করে রাতে হালকা গরম পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হয়, যা দ্রুত ঘুম আসতে সহায়তা করে| অনিদ্রা বা ঘুমের সমস্যা যাদের আছে, তাদের জন্য নিয়মিত গোসল একটি প্রাকৃতিক সমাধান হতে পারে| এটি মস্তিষ্ককে শান্ত করে এবং ঘুমের প্রস্তুতি ˆতরি করে|


আত্মবিশ্বাস বাড়াতে গোসলের প্রভাব

পরিষ্কার-পরিচ্ছন্ন শরীর মানুষের আত্মবিশ্বাস বাড়ায়| যখন একজন মানুষ ফ্রেশ অনুভব করে, তখন তার মানসিক অবস্থাও ইতিবাচক থাকে| গোসলের পর অনেকেই নিজেদের বেশি এনার্জেটিক ও আত্মবিশ্বাসী অনুভব করেন| এই ছোট অভ্যাসটি সামাজিক আচরণ, কাজের দক্ষতা এবং মেজাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলে| নিয়মিত পরিচ্ছন্ন থাকা একজন মানুষের ব্যক্তিত্বকেও আরও আকর্ষণীয় করে তোলে|


শারীরিক ও মানসিক ডিটক্স

গোসল শুধু ময়লা দূর করে না, এটি এক ধরনের ডিটক্স প্রক্রিয়া হিসেবেও কাজ করে| পানি শরীরের ত্বককে সতেজ করে, ঘাম ও ধুলাবালি দূর করে এবং শরীরকে হালকা অনুভব করায়| মানসিক দিক থেকেও গোসল একটি রিসেট বাটনের মতো কাজ করে| দিনের ক্লান্তি, হতাশা বা বিরক্তি অনেকটাই দূর হয়ে যায় গোসলের মাধ্যমে| অনেক সময় এটি নতুন করে কাজ শুরু করার শক্তিও দেয়|


ব্যস্ত জীবনে ছোট একটি থেরাপি

আজকের ব্যস্ত জীবনে প্রায় সবাই কোনো না কোনো মানসিক চাপে থাকে| কাজের চাপ, পারিবারিক দায়িত্ব বা ব্যক্তিগত সমস্যার কারণে মন ক্লান্ত হয়ে পড়ে| এমন অবস্থায় গোসল সবচেয়ে সহজ ও কার্যকর একটি থেরাপি হতে পারে|


দিনে অন্তত একবার মনোযোগ দিয়ে গোসল করার অভ্যাস করলে শরীর ও মন দুটাই সতেজ থাকে| গোসলের সময় মোবাইল দূরে রেখে কিছুটা সময় নিজের জন্য রাখলে এর উপকার আরও বাড়ে| অনেকেই হালকা গরম পানি, প্রাকৃতিক সাবান বা অ্যারোমা ব্যবহার করে গোসলকে আরও আরামদায়ক করে তোলে|