বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জেলাপর্যায়ে স্টার্টআপ কর্মসূচি

Published: June 14, 2026 at 02:58 PM
জেলাপর্যায়ে স্টার্টআপ কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| রবিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়|  

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’ আয়োজিত এই কর্মসূচিতে জেলার ৫ উপজেলার ৫টি শিক্ষার্থী দল অংশগ্রহণ করে| 

সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিনসহ অন্যরা উপস্থিত ছিলেন| 

শিক্ষার্থীদের স্টলগুলোতে তাদের উদ্ভাবিত প্রকল্পগুলো প্রদর্শন করা হয়|

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের ‘সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ’ এবং ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’র মাধ্যমে ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ এবং ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে| এ লক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতামূলক এই কর্মসূচি বাস্তবায়ন শেষে জেলাপর্যায়ে এই কর্মসূচির আয়োজন করা হয়| 

কর্মসূচিতে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে শিক্ষার্থী ও শিক্ষক নির্বাচন করা হয়েছে| নির্বাচিতরা আগামীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন| 

অনুষ্ঠানে আরো জানানো হয়, বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী, উৎপাদনমুখী এবং সময়োপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর| এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের ব্যক্তিগত ˆনপুণ্যের উন্নয়ন (পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট)সহ নানা উপায়ে আনন্দময় শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে| শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে|