রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 14, 2026
June 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

র‌্যাবের অভিযানে হেরোইন জব্দ গ্রেপ্তার এক

Published: June 14, 2026 at 02:57 PM
র‌্যাবের অভিযানে  হেরোইন জব্দ গ্রেপ্তার এক

চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ টিয়া (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে| গ্রেপ্তার টিয়া সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার মৃত বাবলুর রহমানের ছেলে|

গত শনিবার তাকে রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়| 

রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে| 

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প আরো জানায়, র‌্যাবের একটি দল নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় একটি ব্রিজের ওপর অবৈধ মাদক নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে| এমন সংবাদ পেয়ে র‌্যাবের দলটি ঘটনাস্থলে অভিযান চালায়| অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি টিয়াকে গ্রেপ্তার করা হয়|

জব্দকৃত হেরোইনসহ গ্রেপ্তার হওয়া টিয়াকে চাঁপাইনবাবগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে|