বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

Published: June 14, 2026 at 02:56 PM
শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই : শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি’— এমন সব স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে| বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শিশুশ্রম প্রতিরোধের দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এই কর্মসূচির আয়োজন করে| 

রবিবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম প্রতিরোধসহ ১২ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানানো হয়| 

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন— সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সহসভাপতি আসরাফুল আ¤ি^য়া সাগর, সদস্য গোলাম ফারুক মিথুন, ইয়েস উপকমিটির আহ্বায়ক আমিনুল হক আবীর, বেসরকারি প্রতিষ্ঠান সিসিডিবির এরিয়া ম্যানেজার পিটার সরকারসহ অন্যরা| মানববন্ধনে সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শফিকুল ইসলাম| 

টিআইবি’র ১২ দফা দাবি সংবলিত ধারণাপত্র পাঠ করেন সনাকের ইয়েস সদস্য হাবিবা খাতুন| 

দাবিগুলো হলো— শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করতে হবে, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনের সুনির্দিষ্ট পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে, পাশাপাশি এ খাতের শিশু শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে বিকল্প কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; স্বাস্থ্যঝুঁকিতে পড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কৌশল নির্ধারণে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করতে হবে; বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকায় যুক্ত করতে হবে; এবং অপ্রাতিষ্ঠানিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম তদারকির জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে; বর্জ্য সংগ্রহে শিশুশ্রমের বিষয়টি নজরদারির জন্য সিটি করপোরেশন ও পৌরসভাকে ক্ষমতায়ন ও ওয়ার্ডভিত্তিক তদারকির ব্যবস্থা করতে হবে; এবং শিশুশ্রমের ক্ষতিকর দিকগুলো নিয়ে ওয়ার্ডের বাসিন্দা এবং পিসিএসপির জন্য সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে; শিশুশ্রম নিরসন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থার বিধান যুক্ত করে পিসিএসপি নিবন্ধনের শর্তাবলি আরো বিস্তৃত করতে হবে; যে কোনো নাগরিক ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মী যাতে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের যে কোনো ঘটনা সরাসরি জানাতে পারেন তার জন্য আলাদা একটি হটলাইন চালু করতে হবে; সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এবং ল্যান্ডফিল / ডাম্পিং সাইটের মতো বর্জ্য ব্যবস্থাপনার মূল কেন্দ্রগুলো নজরদারির জন্য বিশেষায়িত শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট গঠন করতে হবে; বর্জ্য ব্যবস্থাপনা খাতের জন্য শিশুশ্রম নিরসন সংক্রান্ত নির্দেশিকা  তৈরিতে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর সক্ষমতা বৃদ্ধিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিদ্যমান শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট এবং জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদকে সমন্বয়ের দায়িত্ব প্রদান করতে হবে; নিবন্ধন, লাইসেন্স এবং সমবায়ের মাধ্যমে অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের মূলধারায় একীভূত করতে হবে; এবং আসন্ন উৎপাদকের সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর) কাঠামোতে উৎপাদক প্রতিষ্ঠান, বিশেষ করে, প্লাস্টিক ও ই-বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের ক্ষেত্রে শিশুশ্রম নিরসনমূলক শর্ত অন্তর্ভুক্ত করতে হবে; বর্জ্য ব্যবস্থাপনা খাতে মর্যাদাপূণ কর্মক্ষেত্র ও শ্রম অধিকার প্রতিষ্ঠা এবং শিশুশ্রম নির্মূলে শ্রম আইন, ২০০৬ প্রয়োগ করতে হবে; এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষে জনগণকে সচেতন করতে ব্যাপকভাবে প্রচারণা কার্যক্রম গ্রহণ করতে হবে|