বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 14, 2026
নাচোল
নাচোল

দুই কিমিতেই দীর্ঘশ্বাস গ্রামবাসীর মেরামত শুরু নিজ উদ্যোগেই

Published: June 14, 2026 at 02:48 PM
দুই কিমিতেই দীর্ঘশ্বাস গ্রামবাসীর  মেরামত শুরু নিজ উদ্যোগেই

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের একটি গ্রাম বাঁশবাড়িয়া| গ্রামটির অবস্থান নেজামপুর-হাটবাকইল সড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বে| এখানে বসবাস প্রায় কয়েকশ মানুষের| 

চলাচলের জন্য গ্রামবাসীর ভরসা একটি কাঁচা রাস্তা| শুকনা মৌসুমে রাস্তাটি চলাচলের উপযোগী থাকলেও বর্ষায় এর বেহাল দশা| চলাচল করাই দায়| এই রাস্তা পেরিয়ে বিদ্যালয়ে যাওয়াসহ বিভিন্ন কাজে যেতে হয় গ্রামবাসীদের| 

বছরের পর বছর ধরে দুই কিলোমিটার রাস্তার জন্য গ্রামবাসী দীর্ঘশ্বাস ফেলে এলেও এটি মেরামতে কোনো পদক্ষেপ নেয়া হয়নি| বেশ কয়েকবার মাপজোখ করা হলেও ওই পর্যন্ত| দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি| অগত্যা গ্রামবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটির মেরামত শুরু করেছেন|  

সরজমিনে দেখা যায়, গ্রামবাসী নিজেরাই চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে ভাংড়ি ইট ফেলে রাস্তাটি চলাচলের উপযোগী করছেন| ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, ভোটের সময় এলে জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়ে থাকেন| কিন্তু ভোট পেরিয়ে গেলে আর চিনতেও পারেন না|

তারা আরো জানান, উপজেলা এলজিইডি অফিসের পক্ষ থেকে বেশ কয়েকবার রাস্তাটি মাপজোখ করার পরও এই গ্রামের মানুষের ভাগ্য বদলায়নি| 

প্রবীণ এক গ্রামবাসী আক্ষেপ করে বলেন, “আমাদের বয়স শেষের পথে, কিন্তু রাস্তার কাজের শুরু দেখতেই পেলাম না|”

গ্রামবাসীর কাছ থেকে জানা গেছে, অনেক দিন থেকে রাস্তাটি পাকাকরণের জন্য সাবেক এমপি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান ইউপি চেয়ারম্যান, এমনকি কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি| উপায়ন্তর না পেয়ে নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তা সংস্কার কাজ শুরু করেছেন| 

জনগণের দুর্ভোগ কমাতে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী|

এ বিষয়ে নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই গ্রামের মানুষ অনেক কষ্টের মধ্যে দিয়ে চলাচল করে, এটা আমার নজরে আছে| আগামীতে বাজেট এলে তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ|