রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
June 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও বৃক্ষরোপণের উদ্বোধন

Published: June 13, 2026 at 02:19 PM
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও বৃক্ষরোপণের উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জে শনিবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে| দুপুরে জেলাশহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলাপর্যায়ের এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. জঙ্গী| 

সারাদেশে পাঁচ বছরে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় সামাজিক বন বিভাগ এই কর্মসূচির আয়োজন করে| 

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজার জেলার পিএমখালির ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন|

প্রধানমন্ত্রীর উদ্বোধরনের পরই চাঁপাইনবাবগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করা হয়| 

এ সময় উপস্থিত ছিলেন— চাঁপানবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবিনা আনিস ও জেলা বনবিভাগের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ কৃষি ও বনবিভাগের কর্মকর্তাবৃন্দ| 

নায়েমা আক্তার জানান, এবছর বনবিভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলায় ২০ হাজার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করবে| এছাড়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান চারা রোপণ করবে|

গত ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গৃহীত হয়| সে হিসাবে প্রতিবছর সারাদেশে ৫ কোটি করে চারা রোপণ করা হবে| এ বছর এরই মধ্যে গত মে মাস থেকে চারা রোপণ শুরু হয়ে গেছে|