বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
June 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রাজশাহীতে প্রয়াসসহ তিন সংস্থার চাকরি মেলা: কর্মসংস্থান হলো ১৫১ জন তরুণের

Published: June 13, 2026 at 02:11 PM
রাজশাহীতে প্রয়াসসহ তিন সংস্থার চাকরি মেলা: কর্মসংস্থান হলো ১৫১ জন তরুণের

রাজশাহীতে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে|  শনিবার রাজশাহীর স্থানীয় একটি কনভেনশন হলে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়|

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ও শতফুল বাংলাদেশ এই চাকরি মেলার আয়োজন করে| 

চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার| তিনি তার বক্তব্যে বলেন, এখানে বড় বড় কোম্পানিগুলে এসেছে এবং এখান থেকে কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হয়েছে| তিনি বলেন, বড় বড় কোম্পানিতে সিভি ড্রপ করতে গিয়ে অনেকেই চাকরি পায় না| এই চাকরি মেলার মাধ্যমে কোম্পানিগুলো কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে| 

টুকটুক তালুকদার আরো বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন| প্রতি বছর যত ছেলে-মেয়ে অনার্স-মাস্টার্স শেষ করছে, সেই পরিমাণ চাকরির সুযোগ ˆতরি হচ্ছে না| আমরা যদি কারিগরি শিক্ষায় নিজেকে গড়ে তুলতে পারি তাহলে নিজের মতো করে কাজ করতে পারব| তিনি আরো বলেন, এখানে অনেকেই আছেন, যারা নিজে কাজ শিখেছেন এবং তারা এখন অনেককেই কাজের সুযোগ করে দিচ্ছেন| 

টুকটুক তালুকদার বলেন, আমরা যদি কারিগরি শিক্ষাটাকে গ্রহণ করি তাহলে আমরা নিজেরা উদ্যোক্তা হতে পারব এবং যে উদ্যেক্তা হবেন তিনি আরো কিছু লোকের কর্মসংস্থান করতে পারবেন| অনেকেই আছেন, যারা জীবনে অনেক কষ্ট করে উপরে উঠে এসেছেন| তিনি আরো বলেন, বিশ্ব এখন অনেকদূর এগিয়ে গিয়েছে| সেই সাথে আমাদের সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে| জিও-এনজিও এই দুইটার সমš^য়ে বাংলাদেশ এগিয়ে যাবে| তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করার জন্য আজকের যে উদ্যোগ সেটি খুবই সুন্দর|  

বিশেষ অতিথির বক্তব্য দেন— বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)’র উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দেওয়ান জিন্নাহ, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী|

সূচনা বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতফুল বাংলাদেশ’র নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা|

সকাল থেকেই ইলেকট্রিশিয়ান, মেকানিক, টেকনিশিয়ান, বিউটিশিয়ানসহ বিভিন্ন ট্রেডে চাকরিপ্রার্থীরা হাজির হন মেলায়| মেলায় আরো উপস্থিত ছিল ২৭টি ¯^নামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান, রেইজ প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত তিন শতাধিক চাকরিপ্রার্থী|

অনুষ্ঠানের মাধমে ১৫১ জন বেকার তরুণ-তরুণীর তাৎক্ষণিক কর্মসংস্থান হয়| এছাড়া আরো অনেক বেকার তরুণের কাছ থেকে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো সিভি সংগ্রহ করে, যা তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান ˆতরির পথকে সুগম করবে|

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, শতফুল বাংলাদেশের সহকারী পরিচালক ও রেইজ প্রকল্পের সমš^য়কারী রফিকুল ইসলাম, প্রয়াসের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন ফিরোজ আলম| 

মেলায় আরো উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর আলম বিশ্বাস, শাপলা রেইজ প্রকল্পের সমš^য়কারী হাসিবুর রহমান, লাইফস্কিল অফিসার এসএম জাহাঙ্গীর আলম, প্রয়াসের রেইজ প্রকল্পের কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, প্রয়াসের সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা|