বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে নদীপথে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

Published: June 13, 2026 at 02:08 PM
গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে নদীপথে ১৫ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ১৫ জনকে নদীপথে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)| গত শুক্রবার দিবাগত রাত রাত পৌনে ১টার দিকে রাধানগর ইউনিয়নের ওই সীমান্তের ২২০ এমপি পিলারের কাছ দিয়ে নৌকাপথে ওই ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে| 

তবে বিজিবির প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়ে যায়| ফলে বিএসএফ ওই ১৫ জনকে ভারতীয় অভ্যন্তরে ফিরিয়ে নেয়| ১৫ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু রয়েছে| 

১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন|

তিনি জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে রোকনপুর বিওপির সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন| টহল দেওয়ার সময় ভারতীয় ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের কোটালপুর ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক পিলার ২২০ এমপি’র কাছ দিয়ে নৌকাপথে শিশুসহ ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করে| ওই সময় বিজিবি বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা প্রদান করে| বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়ে যায়| পরে বিওপির সদস্যরা ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান শনাক্ত করে| পরবর্তীতে রাত পৌনে ৩টার দিকে বিএসএফ ওই সীমান্তের ভবানীপুর এলাকা দিয়ে ১৫ জনকে ভারতে ফিরিয়ে নিয়ে যায়|

লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম আরো জানান, বিজিবি ওই সীমান্তে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে| তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সতর্ক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে| সীমান্তে অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর বলে তিনি জানান| 

প্রসঙ্গত, গত ৪ জুন ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে কিন্তু বিজিবির প্রতিরোধে সেটাও ব্যর্থ হয়| পরে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ|