বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৫ শিশু

Published: June 13, 2026 at 02:05 PM
চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৫ শিশু

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে| গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| 

 শনিবার সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ১১ জন এবং নতুন ভর্তি ৫ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| 

বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৪ জন শিশু রোগী ভর্তি আছে| অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলে সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫২৭ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়| আর এ পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ জন শিশু মারা গেছে|