বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
June 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও ফুটবল ম্যাচ

Published: June 13, 2026 at 01:56 PM
গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার সকালে “তুমিই বাংলাদেশ” নামের একটি ¯ে^চ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়| রহনপুর ইউনিয়নের শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়| কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়| পরে শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে কাজিগ্রাম ফুটবল দল বনাম তুমিই বাংলাদেশ ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়| টুর্নামেন্টের শুরু আলোচনা সভায় বক্তব্য দেন- নাচোল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাহবুব হাসান,নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর  এডুকেশন এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো. তৌহিদ সারোয়ার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ার ও ক্রীড়া সংগঠক ফিরোজ কবির| এসময় তুমিই বাংলাদেশ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন| বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ | এর গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে আমাদের সম্মিলিত সচেতনতা ও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে| ‘মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন’—এই হোক আমাদের অঙ্গীকার |

শেষে তুমিই বাংলাদেশের পক্ষ থেকে কাজিগ্রাম ক্রীড়া সংঘকে খেলার বল, এঙ্কেল্ট ও অন্যান্য খেলার সামগ্রী উপহার দেওয়া হয়|