বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
June 13, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বৃক্ষরোপণ

Published: June 13, 2026 at 01:46 PM
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বৃক্ষরোপণ

বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে মহানন্দা ২য় সেতুর সংযোগ সড়কের পাশে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রধান অতিথি হিসেবে এই কর্ম

সূচির উদ্বোধন করেন।

সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক  ও পৌরসভার প্রশাসক উজ্জ¦ল কুমার ঘোষ, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবীদ ইমরান হোসাইন, পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ|  আয়োজকরা জানান, ১৮০ দিনে পৌরসভার বিভিন্ন স্থানে একহাজার  বিভিন্ন জাতের চারা রোপণ করা হবে|