শুক্রবার ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: June 12, 2026
June 12, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পদ্মা নদীতে ডুবে চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

Published: June 12, 2026 at 02:36 PM
পদ্মা নদীতে ডুবে চাঁপাইনবাবগঞ্জে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে| শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে| পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবরী দল নদী থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে|

মারা যাওয়া শিশুরা হলো—উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী গ্রামের মো. জহর আলীর মেয়ে জেসমিন খাতুন (৮) এবং একই ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত গোল কাজলের মেয়ে ইসরাত খাতুন (৭)| 

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নূরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে দুই শিশু বাড়ির পাশের নদীর ধারে খেলার সময় পানিতে পড়ে নিখোঁজ হয়| দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন| ফরে খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরী দল স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ শুরু করেন| বিকেল সাড়ে ৩টার দিকে জেসমিনকে ও সাড়ে ৪টার দিকে ইসরাতকে মৃত অবস্থায় উদ্ধার করে| 

দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে|