মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা বাল্যবিয়ে প্রতিরোধে অংশীজনদের সঙ্গে সংলাপ মনাকষায় ৫৩ বিজিবির অভিযানে ৮ মোবাইল ফোন সেটসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি : সিডিউল রেট বাড়ানোর দাবিতে ঠিকাদার সমিতির স্মারকলিপি শিবগঞ্জে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী
Printed on: July 28, 2026
June 11, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে পার্টনার কংগ্রেস

Published: June 11, 2026 at 02:35 PM
ভোলাহাটে পার্টনার কংগ্রেস

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই পার্টনার কংগ্রেসের আয়োজন করে।

সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হোসেন। এতে সূচনা বক্তব্য দেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধিসহ সুধীজনরা।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুল ইসলামের সঞ্চালনায় পার্টনার কংগ্রেসে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ সোনালী ব্যাংক পিএলসির ভোলাহাট শাখার ব্যবস্থাপক খন্দকার হাবিব আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ আলী, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিঞা, ভোলাহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান।

বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং সরকারি কৃষি সেবার সুফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। 

পাশাপাশি, পার্টনার কংগ্রেস কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও জলবায়ু সহনশীল কৃষি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তারা।