বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 11, 2026
নাচোল
নাচোল

নাচোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Published: June 11, 2026 at 02:34 PM
নাচোলে সড়ক দুর্ঘটনায়  একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় আনজারুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  বৃহস্পতিবার দুপুরে উপজেলার নেজামুপর ইউনিয়নের পচাকান্দর এলাকায় নাচোল-আমনুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর গ্রামের আবু ইসলামের ছেলে। 

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি আরো জানান, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের অন্তর্গত পচাকান্দর এলাকায় নাচোল-আমনুরা সড়কে ভুটভুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয় আনজারুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় নাচোল থানা পুলিশ তাকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু নিশ্চিত করেন।

ওসি আরো জানান, গাড়িতে ভুটভুটি চালক ও কোম্পানির ডেলিভারি ম্যানসহ দুজন ছিলেন। তারা নেজামপুর থেকে মালামাল ডেলিভারির কাজ শেষ করে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ভুটভুটি গাড়িটি ঘটনাস্থলে এবং ডেলিভারিম্যান মরদেহের সাথেই আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।