বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 11, 2026
নাচোল
নাচোল

নাচোলে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

Published: June 11, 2026 at 02:32 PM
নাচোলে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ সেমিনার ও প্রদর্শনীর বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ (মাটিবিহীন ঘাস) উপস্থাপন করেন ঢাকার বিসিএসআইআর, আইটিটিআই’র সিনিয়র সাইন্টিফিক অফিসার সানজিদা ইসলাম। 

সেমিনারে আলোচক ছিলেনÑ নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম ও নাচোল সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল্লাহ্ আল মামুন।

প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক ১৩টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস, নাচোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।