শনিবার ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 18, 2026
June 11, 2026
ভোলাহাট
ভোলাহাট

ডিএনসি’র অভিযানে ভোলাহাটে মাদকদ্রব্যসহ আটক এক

Published: June 11, 2026 at 02:31 PM
ডিএনসি’র অভিযানে ভোলাহাটে  মাদকদ্রব্যসহ আটক এক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রসিদ (৪৬) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা। বৃহস্পতিবার সকালে উপজেলার ভোলাহাট রসুলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ওই গ্রামের ইলিয়াসের ছেলে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল ভোলাহাট ইউনিয়নের ভোলাহাট রসুলপুর গ্রামে অভিযান চালায়। ১২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রসিদকে আটক করে।

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে ভোলাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।