বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
June 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ

Published: June 10, 2026 at 02:14 PM
গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। 

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, গ্রাম আদালতকে আরো কার্যকর ও গতিশীল করতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে তারা গ্রাম আদালত আইন-২০০৬ সম্পর্কে আরো জ্ঞান অর্জন করবেন এবং উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধি করবেন। তিনি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম নিয়মিত মনিটরিংয়ের ওপরও গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক বলেন, আমাদের দেশে দিন দিন আদালতে মামলা বাড়ছে কিন্তু সমাধান খুব কম হচ্ছে। তাই আদালতে মামলা করার আগে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তি করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে গ্রাম আদালত কার্যকরী ভূমিকা পালন করে। গ্রাম আদালতে খুব সহজেই মামলা দ্রুত নিস্পত্তির সুযোগ থাকে। অন্য ক্ষেত্রে কোর্টের মামলাগুলো নিষ্পত্তি করতে দেরি হয়ে যায়। গ্রাম আদালতকে আরো গতিশীল করতে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের ভূমিকা অপরিসীম।

প্রশিক্ষণের সভাপতি ও স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ষোষ বলেন, গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের আরো দক্ষ করে গড়ে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালনা, মামলার গ্রহণযোগ্যতা, গ্রাম আদালত আইন-২০০৬, সংশোধিত আইন-২০২৪ এবং গ্রাম আদালত বিধিমালা-২০১৬ সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী কমিশনার (স্থানীয় সরকার) মো. সাব্বির আহমেদ রোবেল।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ মোট ২৬ জন প্রতিনিধি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।