বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করল প্রয়াস

Published: June 10, 2026 at 02:13 PM
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে  গাছের চারা বিতরণ  করল প্রয়াস

চাঁপাইনবাবগঞ্জে ‘গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’- প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে এবং এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট)-এর আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সভাপতিত্ব করেন আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এতাহার আলী।

আলীনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রকল্প কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। 

প্রধান অতিথির বক্তব্যে কাঞ্চন কুমার দাস বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের এখন থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে হাসিব হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত নিজ দায়িত্বে গাছ লাগানো ও পরিচর্যা করা।”

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. এতাহার আলী শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বৃক্ষরোপণের উপকারিতা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, বায়ু দূষণ হ্রাস, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

পরে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতির মাধ্যমে প্রতীকীভাবে প্রতিটি শ্রেণীর একজন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের ২০৫ জন শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও ১৩ জন শিক্ষক এবং ৪ জন অফিস স্টাফের মধ্যেও গাছের চারা বিতরণ করা হয়। 

চারা বিতরণের আগে প্রকল্প কর্মীরা চারা রোপণ, পরিচর্যা ও সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়নের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে আরো সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত থাকবে।