বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 10, 2026
June 10, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বর্জ্য বিষয়ক কর্মশালা

Published: June 10, 2026 at 08:12 PM
চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বর্জ্য বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরসভার সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় জানানো হয়, বাসাবাড়িতেই বর্জ্য পৃথকীকরণের জন্য পৌরসভা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ২নং ওয়ার্ডের প্রফেসরপাড়া, শান্তিবাগসহ আশপাশের এলাকার বাসাবাড়ি থেকে পৌরসভার পক্ষে এসডিসি এগ্রো লিমিটেডের কর্মীরা পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করছেন। এই কার্যক্রমকে বেগবান করতে পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়নের লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। পর্যায়ক্রমে সমগ্র পৌর এলাকায় এ কার্যক্রম বিস্তৃত করা হবে। পৌরসভাকে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম সফল করতে সকল পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেনÑ পৌর নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব ও প্রশাসনিক কর্মকর্তা মো. নূরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।