বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 09, 2026
নাচোল
নাচোল

নাচোলে নবাগত ইউএনও প্রিয়াংকা দাসের মতবিনিময়

Published: June 09, 2026 at 02:51 PM
নাচোলে নবাগত ইউএনও প্রিয়াংকা দাসের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পর স্থানীয় সুধীজন, সরকারি দপ্তরের প্রধান এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রিয়াংকা দাস। 

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও প্রিয়াংকা দাস। উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়া, অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমির মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, আমিনুল হক ও জাকারিয়া আল মেহরাব।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা নাচোলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকা-ের চিত্র তুলে ধরেন।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস নাচোলের সার্বিক উন্নয়ন ধারাকে আরো গতিশীল ও এগিয়ে নিতে উপস্থিত সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

এ সময় উপস্থিত সুধী ও জনপ্রতিনিধিগণ উপজেলার উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

শেষে নবাগত ইউএনও স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নাচোলের আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।