বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
June 09, 2026
ভোলাহাট
ভোলাহাট

ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

Published: June 09, 2026 at 02:46 PM
ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেন। এ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সন্ধ্যা রানীর সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সানাউল মোর্শেদ, অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, যুব উন্নয়ন অফিসার মো. রবিউল ইসলাম কবিরাজ। 

কর্মশালায় অন্যদের মধ্যে উপজেলার এনজিও সংস্থার প্রধান ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। 

এসময় গ্রাম আদালত বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়া হয়।

এছাড়া অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরো কার্যকর ও জনবান্ধব করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে সমন্বিত পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়। 

উল্লখ্য, বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।