বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
June 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পুলিশের চেষ্টায় হারানো মোবাইল ফিরে পেলেন ২৩ জন

Published: June 07, 2026 at 02:30 PM
পুলিশের চেষ্টায় হারানো মোবাইল ফিরে পেলেন ২৩ জন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় গত মে মাসে হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস নিজ হাতে উদ্ধারকৃত এই ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

মোবাইল ফোনগুলোর মধ্যে সদর থানার এএসআই আব্দুল মোতালেব উদ্ধার করেন ১৮টি, নাচোল থানার এএসআই মো. ফরহাদ হোসেন ৩টি, শিবগঞ্জ থানার এসআই মো. রবিউল ইসলাম ২টি ফোন উদ্ধার করেন। 

পুলিশ সুপারের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মোবাইল ফোন মালিকরা। তাদের শখের এবং দৈনন্দিন জীবনে কাজের এই ফোন ফিরে পেয়ে তারা আনন্দও প্রকাশ করেন।