বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
June 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি

Published: June 06, 2026 at 01:50 PM
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু সচেতনতায় র‌্যালি

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে| ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন করা হয়| 

জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (৬ জুন) সকালে জেলা ¯^াস্থ্য বিভাগ এই কর্মসূচির আয়োজন করে| 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে| র‌্যালিতে অংশগ্রহণ করেন— জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমানসহ অন্যরা|

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার নেতৃত্নে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে র‌্যালি অনুষ্ঠিত হয়| 

শনিবার সকাল ১০টায় নাচোল উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালিটি বের হয়| র‌্যালি শেষে স্থানীয়দের সচেতনতার বার্তা দেয়া হয়|

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়| উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত র‌্যালিতে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজির আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন|