বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
June 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

রাজশাহীতে প্রয়াসের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

Published: June 06, 2026 at 01:43 PM
রাজশাহীতে প্রয়াসের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ২০২৫-২০২৬ অর্থবছরের অগ্রগতি পর্যালোচনা ও ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| শনিবার (৬ জুন) রাজশাহীর পোস্টাল অ্যাকাডেমি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়| 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন| সংস্থাকে আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি| 

সভায় উপস্থিত ছিলেন— পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, সংস্থাটির মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী পরিচালক আবুল খায়ের, সহকারী পরিচালক তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম ও আব্দুস সালামসহ অন্যরা| 

সভায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন জোনের জোনাল ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার ও ইউনিট ম্যানেজারগণসহ অন্যরা অংশগ্রহণ করেন|