বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
June 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৭ শিশু

Published: June 06, 2026 at 01:40 PM
চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি হাম সন্দেহভাজন আরো ৭ শিশু

চাঁপাইনবাবগঞ্জে সন্দেহভাজন হাম পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে| গত শুক্রবার ৫ শিশু ভর্তির পর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন হাম সন্দেহভাজন শিশুকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| 

শনিবার সিভিল সার্জন অফিসের হামবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, এর আগের দিন হাসপাতালে হাম সন্দেহভাজন রোগী ভর্তি ছিল ১৫ জন এবং নতুন ভর্তি ৭ জন| তাদের মধ্যে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে| বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২০ জন শিশু রোগী ভর্তি আছে| 

অন্যান্য উপজেলায় হাম সন্দেহভাজন কোনো শিশু ভর্তি নেই বলে সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে| 

প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৯৫ জন হাম সন্দেহভাজন শিশু হাসপাতালে ভর্তি হয়| আর এ পর্যন্ত হাম সন্দেহভাজন ৭ জন শিশু মারা গেছে|