বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 06, 2026
নাচোল
নাচোল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

Published: June 06, 2026 at 01:35 PM
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে “রপ্তানির জন্য তাজা বিভিন্ন ধরনের আমের গুণমান ও নিরাপত্তা উন্নতকরণ এবং নিয়মকানুন বজায় রাখা” শীর্ষক কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার উপজেলার লক্ষ্মীপুরে গ্রিন গার্ডেন এগ্রো পার্ক অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়| 

বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএমপিএমএ) আয়োজিত কর্মশালাটির সহযোগিতা করে বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়| 

বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গ্রিন গার্ডেন এগ্রো পার্কের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম (টি ইসলাম)| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, বিএমপিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু| 

এসময় আরো উপস্থিত ছিলেন— কাজী এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের উপপরিচালক আনিসুর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ চে¤^ারের পরিচালক বাহারাম আলী| 

প্রশিক্ষণ কর্মশালার মূল আলোচক ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. জহুরুল ইসলাম|

কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের ওপর গুরুত্বারোপ করা হয়| 

অংশগ্রহণকারীরা এসব বিষয় মেনে আম চাষের অঙ্গীকার করেন| 

কর্মশালায় ৭০ জন আমচাষি ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন| এছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|