বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
June 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

মাদকসহ অন্যান্য অপরাধ দমনে এবার মাঠে পুলিশ সুপার, ২৩ জন গ্রেপ্তার

Published: June 06, 2026 at 01:31 PM
মাদকসহ অন্যান্য অপরাধ দমনে এবার মাঠে পুলিশ সুপার, ২৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে নিজেই মাঠে নেমেছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস| সঙ্গে একঝাঁক অফিসারসহ পুলিশ সদস্যদের নিয়ে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ এই অভিযান চালানো হয়| অভিযানে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়| এসময় ৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাইমদ জব্দ করা হয়|

তাদের মধ্যে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জন, মাদক সেবনের অভিযোগে ১০ জন, সিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট মূলে ১ জন, ওয়ারেন্ট মূলে ৩ জন, নিয়মিত মামলায় ১ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়| এছাড়া ২ জনকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে ২১ দিন ও অন্য ১ জনকে ৩০ দিনের সাজা প্রদান করা হয়| 

গ্রেপ্তারকৃত ২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| গ্রেপ্তারকৃতরা হলেন— মো. বকুল আলী (৩০), মো. দেলোয়ার (২৮), মো. আসলাম আলী (৫৩), মো. খলিল (৩১), মো, রহিত ইসলাম (১৯), মো. আসাদুল্লাহ (১৮), মো. সুমন আলী (২২), মো. আ. সালাম (৫০), মো. দুলাল (৩২), মোসা. মোমেনা খাতুন (৫০), মো. জাহিরুল ইসলাম (৩৮). মো. আ. আলীম (২২), মো. জুয়েল রানা (৩৫), মো. বাবু (৩৮), মো. শাহিন রেজা (৩৮), মো. হযরত আলী (২২), শ্রী কৃষ্ণ চৌধুরী (৩৩), নয়ন হালদার (৩৮), মো. নাসির উদ্দিন (৪১), মো. রাকিমুদ্দিন (৩০) ও মো. জাহিদ হাসান কাওসার (২১)| 

অভিযানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আব্দুর রউফ তালুকদারও ছিলেন|